1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
দেশের ৭৬.৫% টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির দাবি ইএসডিওর সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত নয়, বলছে বাংলাদেশ ব্যাংক কুষ্টিয়ায় সামিরুল শাহ হত্যা: প্রধান সন্দেহভাজন মন্টু শেখ আটক জাবি ক্যাম্পাসে জাকসুর উদ্যোগে চালু হলো দুটি মোবাইল চার্জিং স্টেশন রাজধানীতে ১৮ মন্ত্রীর পুলিশি এসকর্ট সুবিধা প্রত্যাহার, বহাল থাকছে ৭ জনের ব্যক্তিগত অর্থায়নে ফুলপুরে ১,৫০০ মিটার কাঁচা রাস্তা সংস্কারে উদ্যোগ বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল মোজতবা খামেনিকে নিয়ে নতুন মার্কিন গোয়েন্দা মূল্যায়ন, পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির আত্মপ্রকাশ, কেন্দ্রীয় কমিটি ঘোষণা চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির অভিযোগ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ হবে খানজাহান আলী (র.) বিমানবন্দর: প্রতিমন্ত্রী

পলাশ, বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং পর্যটন শিল্পের বিকাশে বাগেরহাটের প্রস্তাবিত খানজাহান আলী (র.) বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (২৫ জুলাই) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাটে প্রস্তাবিত বিমানবন্দর প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিএসসি-এর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিমানবন্দরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও দীর্ঘদিন প্রকল্পটি বাস্তবায়নের অগ্রগতি হয়নি। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অবহেলিত অঞ্চলের উন্নয়ন প্রকল্পগুলো আবারও গুরুত্ব পাচ্ছে।

তিনি জানান, চীনা প্রতিনিধিদল প্রকল্প এলাকা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে। তাদের আনুষ্ঠানিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেলে তা পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে দ্রুত একনেকের অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সমন্বয়ে চীনা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মি. পিটারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের আমন্ত্রণে তারা প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, মোংলা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম, ইপিজেড এবং সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দরের প্রয়োজন দীর্ঘদিনের। তাঁর মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত যোগাযোগ কেন্দ্রে পরিণত হবে।

পরিদর্শনকালে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি মো. মান্নান হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page