1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

আইন অনুযায়ী সব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রাপ্য সব সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাসে মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, সংবিধান ও প্রচলিত বিধি-বিধান অনুযায়ী দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি বিশেষ সাংবিধানিক সুরক্ষা ভোগ করেন। দায়িত্বে থাকাকালে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা বা আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। দায়িত্বের বাইরে দেওয়া কোনো বক্তব্য নিয়ে কেউ মতামত প্রকাশ করতে পারেন, তবে সরকার এ বিষয়ে গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয় দেখছে না।

এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সবাই নিজেদের মতামত দিতে পারেন। তবে এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ সামনে আসেনি, যা সরকারের দৃষ্টিতে আইনগত পদক্ষেপ নেওয়ার মতো।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন সব ধরনের প্রাপ্য সুবিধা পাবেন। তাঁর নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং ছয় মাসের জন্য নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতির জন্য যেসব সুযোগ-সুবিধা নির্ধারিত রয়েছে, সেগুলোর সবই তিনি পাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page