1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
দেশের ৭৬.৫% টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির দাবি ইএসডিওর সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত নয়, বলছে বাংলাদেশ ব্যাংক কুষ্টিয়ায় সামিরুল শাহ হত্যা: প্রধান সন্দেহভাজন মন্টু শেখ আটক জাবি ক্যাম্পাসে জাকসুর উদ্যোগে চালু হলো দুটি মোবাইল চার্জিং স্টেশন রাজধানীতে ১৮ মন্ত্রীর পুলিশি এসকর্ট সুবিধা প্রত্যাহার, বহাল থাকছে ৭ জনের ব্যক্তিগত অর্থায়নে ফুলপুরে ১,৫০০ মিটার কাঁচা রাস্তা সংস্কারে উদ্যোগ বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল মোজতবা খামেনিকে নিয়ে নতুন মার্কিন গোয়েন্দা মূল্যায়ন, পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির আত্মপ্রকাশ, কেন্দ্রীয় কমিটি ঘোষণা চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির অভিযোগ

দেশে আরও ৪ শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৮২০

হেলথ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬০ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭২৫ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৫ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৯০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় ১৫ হাজার ৪৪২ জনের হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ৬ হাজার ২৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page