1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

জাবি ক্যাম্পাসে জাকসুর উদ্যোগে চালু হলো দুটি মোবাইল চার্জিং স্টেশন

রামিন কাউছার, জাবি রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের সুবিধার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে দুটি মোবাইল চার্জিং পয়েন্ট উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় প্রযুক্তি প্রতিষ্ঠান ‘রাইজ’-এর সহযোগিতায় চার্জিং স্টেশন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুর রব বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন সামাজিক ও ব্যক্তিগত জীবনের একটি অপরিহার্য প্রযুক্তি। সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য এ চার্জিং সিস্টেম অত্যন্ত উপকারী হবে। শিক্ষার্থীবান্ধব এ উদ্যোগের জন্য তিনি জাকসু ও ‘রাইজ’-কে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, এর আগে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেওয়া একই ধরনের উদ্যোগও প্রশংসনীয়। ভবিষ্যতে অন্যান্য ছাত্রসংগঠনও শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বলেন, একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে দৈনন্দিন যোগাযোগ—সব ক্ষেত্রেই মোবাইল ফোন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূরদূরান্ত থেকে আসা অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে এসে ফোনে চার্জ না থাকায় নানা সমস্যায় পড়েন। তাদের এ ভোগান্তি কমাতেই টিএসসি ও কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় দুটি চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে।

তিনি জানান, পর্যায়ক্রমে ক্যাম্পাসের অন্যান্য গুরুত্বপূর্ণ ও জনসমাগমস্থলেও এ ধরনের চার্জিং পয়েন্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এটি জাকসুর একটি ছোট্ট উদ্যোগ। টিএসসির মতো গুরুত্বপূর্ণ স্থানে, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় রয়েছে এবং শিক্ষার্থীদের নিয়মিত সমাগম হয়, সেখানে এই চার্জিং পয়েন্ট শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপকারী হবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের অটোমেশন কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি প্রশাসনের সহযোগিতা পেলে ক্যাম্পাসের ফ্রি ইন্টারনেট জোনের গতি বৃদ্ধি করার উদ্যোগও নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাকসুর অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page