1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষঃ
খুলনায় যুবদলের নবগঠিত ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঘুষ নেওয়ার অভিযোগে ফরিদপুরে ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত মহেশখালীর এলএনজি টার্মিনাল পুরোপুরি সচল হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ: জ্বালানি প্রতিমন্ত্রী সৌদির তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা, প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত একাধিক ড্রোন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি জয়নুল আবেদীন স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তিন শর্তে লাইসেন্স ফিরে পেল মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক বিশ্লেষণ আগামী ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সিয়াটলে স্পেস নিডলের কাছে গুলিতে নিহত ২, আহত অন্তত ৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি জয়নুল আবেদীন

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত ১০ সদস্যের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন।

জাতীয় সংসদ সচিবালয়ের কমিটি শাখা-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুলাই অনুষ্ঠিত জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী চিফ হুইপের প্রস্তাবের ভিত্তিতে কমিটি পুনর্গঠন করা হয়।

পুনর্গঠিত কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বা মন্ত্রী পদাধিকারবলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন— বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নুরুদ্দিন আহম্মেদ অপু, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসন-২-এর সংসদ সদস্য শিরীন সুলতানা, চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বাতেন।

সংসদীয় কার্যপ্রণালী অনুযায়ী, এই স্থায়ী কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, নীতি ও কর্মপরিকল্পনা বিষয়ে সুপারিশ প্রদান, সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান পর্যালোচনা এবং মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর সংসদীয় নজরদারির দায়িত্ব পালন করবে।

জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. ফয়সাল মোর্শেদ এবং সিনিয়র কমিটি অফিসার ফারহানা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page