1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষঃ
কালিয়াকৈরে চাঁদা দাবির অভিযোগে মারধরের মামলা, তদন্তে পুলিশ শাপলা চত্বর মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় আছি: ভারতীয় হাইকমিশনার কটিয়াদীতে জমি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে জবরদখলের অভিযোগ অস্বীকার অভিযুক্ত পক্ষের গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান বাড্ডার গুদারাঘাট লেকপাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার অবশেষে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আসতে পারে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি, আলোচনায় একাধিক নেতা চকবাজারে দুই অটোরিকশার সংঘর্ষে চালকের মৃত্যু

দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও পরিবারের মাঝে শিক্ষাবৃত্তি, সাইকেল, সেলাই মেশিন ও ঘর বিতরণ

চন্দন মিত্র, দিনাজপুর রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” কর্মসূচির অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর সদর উপজেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন এবং গৃহহীন পরিবারের জন্য ঘর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমালিকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেলসহ বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং শিক্ষা বিস্তারে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি প্রকৃত উপকারভোগীদের হাতে স্বচ্ছতার সঙ্গে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন, ৭ নম্বর উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন্নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ এবং গণঅধিকার পরিষদ, দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিরা এবং উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাথমিক স্তরের ৮৯ জন, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫৩ জন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৩২ জন শিক্ষার্থীসহ মোট ১৭৪ জনকে ৭ লাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এছাড়া ২৭ জন শিক্ষার্থীকে যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল, ১৮ জনকে আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং ৫টি গৃহহীন পরিবারকে নতুন ঘর প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page