1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

নাম্বিও সূচক ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি অপরাধ সূচক ঢাকার, নিরাপত্তা সূচকও কম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

অনলাইন ডাটাবেজ প্ল্যাটফর্ম নাম্বিও (Numbeo) প্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ঢাকাকে সবচেয়ে বেশি অপরাধ সূচকসম্পন্ন শহর হিসেবে দেখানো হয়েছে। একই সঙ্গে শহরটির নিরাপত্তা সূচকও তুলনামূলকভাবে কম।

প্রকাশিত সূচক অনুযায়ী, ঢাকার অপরাধ সূচক (Crime Index) ৬২ দশমিক ২ এবং নিরাপত্তা সূচক (Safety Index) ৩৭ দশমিক ৮।

প্রতিবেদন অনুযায়ী, সূচকে অপরাধের মাত্রা, বাসিন্দাদের নিরাপত্তা-সংক্রান্ত ধারণা এবং বিভিন্ন ধরনের অপরাধ নিয়ে জনমতের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে। তুলনামূলকভাবে কম নিরাপত্তা সূচক শহরটিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের ইঙ্গিত দেয়।

একই সূচকে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে স্থান পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। শহরটির অপরাধ সূচক ১১ দশমিক ১, আর নিরাপত্তা সূচক ৮৮ দশমিক ৯।

নাম্বিওর তালিকা অনুযায়ী, দক্ষিণ এশিয়ার অন্যান্য বড় শহরগুলোর মধ্যে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও ভারতের কয়েকটি শহরের অপরাধ সূচক ঢাকার তুলনায় কম এবং নিরাপত্তা সূচক তুলনামূলকভাবে বেশি।

এছাড়া বিশ্বের বিভিন্ন বড় শহরের মধ্যে অপরাধ ও নিরাপত্তা সূচকের ভিত্তিতে ঢাকার অবস্থান ৫৯তম। অর্থাৎ, তালিকাভুক্ত শহরগুলোর মধ্যে অপরাধ সূচকের দিক থেকে ঢাকা তুলনামূলকভাবে উচ্চ অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page