1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬

রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা জানিয়েছে, বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত নেই। গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর জনমনে তৈরি হওয়া বিভ্রান্তির প্রেক্ষাপটে এ ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি।

শনিবার (১ আগস্ট) রাতে এক বার্তায় পেট্রোবাংলা জানায়, গ্যাসের মূল্য বৃদ্ধিসংক্রান্ত বিভিন্ন সংবাদ প্রকাশের পর এ বিষয়ে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে। তবে বর্তমানে গ্যাসের দাম সমন্বয়ের বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত হয়নি।

সংস্থাটি আরও জানায়, ভবিষ্যতে গ্যাসের মূল্য সমন্বয়-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। একই সঙ্গে এ ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।

উল্লেখ্য, দেশে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন কমে যাওয়ায় চাহিদা পূরণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর নির্ভরতা বেড়েছে। এর ফলে জ্বালানি খাতে ব্যয় ও ভর্তুকির চাপও বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি এলএনজি সরবরাহে বিঘ্ন, গ্যাস সংকট এবং জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনার মধ্যে বিভিন্ন মহলে গ্যাসের দাম বাড়তে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে বিষয়টি স্পষ্ট করতে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে পেট্রোবাংলা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page