1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বাংলাদেশে ডিজিটাল স্বাস্থ্যসেবায় DocTime Limited এর ৬ বছরের সফল যাত্রা

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

দেশের মানুষের কাছে সহজে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম ডকটাইম (DocTime) সফলভাবে ৬ বছর পূর্ণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটি তাদের সেবা কার্যক্রমের বিভিন্ন অর্জনের তথ্য প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত ছয় বছরে ডকটাইম (DocTime) প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় ৯ লাখ ৫০ হাজার ভিডিও কনসালটেশন সম্পন্ন হয়েছে। শহরের পাশাপাশি দেশের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলের মানুষও ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পেয়েছেন।

বর্তমানে প্ল্যাটফর্মটির সঙ্গে ১ হাজার ৯০০-এর বেশি নিবন্ধিত চিকিৎসক যুক্ত রয়েছেন। একই সঙ্গে ডকটাইম (DocTime) অ্যাপের ডাউনলোড সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে ২১ হাজারের বেশি ব্যবহারকারীর রিভিউয়ের ভিত্তিতে অ্যাপটি ৪.৮ স্টার রেটিং অর্জন করেছে, যা দেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতে উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

ডকটাইম (DocTime) এর  মতে, বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠা, চিকিৎসকদের সঙ্গে শক্তিশালী অংশীদারত্ব, উন্নত প্রযুক্তি, মানসম্মত অনলাইন চিকিৎসাসেবা এবং গ্রাহকদের সার্বক্ষণিক সহায়তা নিশ্চিত করার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভবিষ্যতেও আরও আধুনিক ও সহজলভ্য ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে দেশের মানুষের পাশে থাকার প্রত্যয় রয়েছে তাদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page