1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

রায়পুরা প্রেসক্লাবে ভাঙচুর-চুরি, ৬ মাসে চতুর্থবারের মতো হামলা

রিফাত হোসেন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবে ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ক্লাবের বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করার পাশাপাশি ভেতরে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এ নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চারবার চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটল প্রেসক্লাবটিতে।

সোমবার (৩ আগস্ট) সকালে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক ক্লাবে গিয়ে ভাঙচুরের বিষয়টি দেখতে পান।

সরেজমিনে দেখা যায়, দুর্বৃত্তরা প্রেসক্লাবের টেলিভিশন, পানির মোটর, চারটি বৈদ্যুতিক পাখা, দুটি কম্পিউটার, স্পিকারসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। এছাড়া কাঁচের সামগ্রীসহ অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। প্রাথমিকভাবে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক বলেন, সকালে ক্লাব পরিষ্কার করতে গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখা যায় সবকিছু লণ্ডভণ্ড। কাঁচের জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে এবং মূল্যবান সরঞ্জাম চুরি হয়ে গেছে। পরে বিষয়টি প্রেসক্লাবের সদস্য ও পুলিশকে জানানো হয়।

ঘটনার খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, এর আগেও তিনবার একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় থানায় পৃথক অভিযোগ করা হলেও এখন পর্যন্ত দোষীদের শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান বলেন, ৪৩ বছরের ঐতিহ্যবাহী এই প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের গর্বের প্রতীক। একের পর এক চুরি ও ভাঙচুরের ঘটনায় শুধু প্রতিষ্ঠানের সম্পদেরই ক্ষতি হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে সাংবাদিক সমাজের ইতিহাস ও মর্যাদাও। তিনি দ্রুত দোষীদের শনাক্ত, আইনের আওতায় আনা এবং প্রেসক্লাবের নিরাপত্তা জোরদারের দাবি জানান।

ঘটনায় রায়পুরার সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page