1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

লালমনিরহাটে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

খাজা রাশেদ, লালমনিরহাট রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

তরুণদের মানবসেবায় উদ্বুদ্ধ করা এবং শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বাড়াতে লালমনিরহাট সদর উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক সংগঠন আলোকিত যুব শক্তি ফাউন্ডেশন-এর উদ্যোগে মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয় ও বুড়িরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কেও সচেতন করা হয়। এতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।

কর্মসূচি সফল করতে আলোকিত যুব শক্তি ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুধীজন ও অভিভাবকরা। তারা ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page