1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীতে দুই সংবাদকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আলটিমেটাম

হাফিজুর, রাজশাহী রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক গণকণ্ঠের দুই সংবাদকর্মীর ওপর হামলা এবং তাদের পরিবারের সদস্যদের আহত করার ঘটনায় প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল, সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নীরো, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ রানা রাব্বানী, রিভারসিটি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী পুলকসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যম ও বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, মামলার এজাহারভুক্ত আসামিরা প্রকাশ্যে অবস্থান করলেও এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি, যা উদ্বেগজনক।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই রাতে রাজশাহীর শাহমখদুম থানার গাংপাড়া এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি ইব্রাহিম হোসেন সম্রাট ও ক্যামেরাপার্সন আবির হামলার শিকার হন। গুরুতর আহত সম্রাটকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই রাতে আবিরের বাড়িতে হামলা চালিয়ে তার পরিবারের সদস্যদেরও আহত করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত হীরা, হেলালসহ ৯ জনের বিরুদ্ধে শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page