1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

আশুলিয়ায় বিএটি বাংলাদেশের গুদামের আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রিফাত হোসেন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ঢাকার আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের একটি গুদামে লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ও শিল্প পুলিশের চারটি দল কাজ করেছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের গুদামে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে গুদামের পেছনের দিক থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে জিরাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

আগুন দ্রুত পুরো গুদামে ছড়িয়ে পড়ায় জিরাবো ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি এবং ধামরাই ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুন নেভানোর কাজে শিল্প পুলিশের চারটি দলও অংশ নেয়। আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনা করে আশপাশের বাড়ির বাসিন্দারা তাদের প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেন। ঘটনাস্থলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত হন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কনক চৌধুরী জানান, দুপুর ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page