1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষঃ
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ ভাত চুরির অভিযোগে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, মামলা আবারও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪ অপ্রতিম হত্যা: চারজন গ্রেপ্তার, মোবাইল উদ্ধার; দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বিএনপি সরকারকে দুই বিরোধীদলের অপতৎপরতা সামলাতে হচ্ছে’: রাশেদ খান দুই দফা জানাজা শেষে বাগমারা গোরস্থানে চিরনিদ্রায় অপ্রতিম হোয়াইট হাউসে সিএনএন সাংবাদিকের প্রেস পাস জব্দ সংবিধান সংশোধন কমিটির সভায় না যাওয়ার কারণ জানাতে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন ভোরের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

রিয়াল দেওয়ার নামে ৬ লাখ টাকা আত্মসাৎ, প্রতারণা মামলায় কারাগারে সেলিম

আরিফ খান জয়, বরগুনা রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. সেলিমকে প্রতারণা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে তাকে জেলহাজতে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোনতাজ এলাকার অটোরিকশাচালক আ. রহিমকে বিদেশি মুদ্রা (রিয়াল) দেওয়ার প্রলোভন দেখান মো. সেলিম। এ সময় আ. রহিম সুদে টাকা ধার করেন এবং জীবিকার একমাত্র সম্বল অটোরিকশা বিক্রি করে মোট ৬ লাখ টাকা সেলিমের হাতে তুলে দেন।

অভিযোগ রয়েছে, টাকা নেওয়ার পর মো. সেলিম ভুয়া ঠিকানা ব্যবহার করে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিনেও প্রতিশ্রুত রিয়াল বা টাকা ফেরত না পেয়ে আ. রহিম সেলিমের খোঁজে তালতলীতে যান। সেখানে স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, সেলিমের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে।

পরে আ. রহিম বাদী হয়ে রাঙ্গাবালী থানায় মো. সেলিমের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সেলিম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী আ. রহিম প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি প্রতারণার মাধ্যমে হারানো ৬ লাখ টাকা ফেরত পাওয়ারও দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page