1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধরের অভিযোগ, ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ ২০২৭ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নয়, লটারিতেই ভর্তি; অন্যান্য শ্রেণিতে থাকবে পরীক্ষা কনসার্টে গান গাওয়ার সময় আর্কের হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ, নিন্দার ঝড় ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি গাজীপুরে নেশায় বাধা দেওয়ায় নারীকে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের কার্যক্রম অব্যাহত থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ তনু হত্যা মামলা: হাফিজুর রহমানের জামিন বাতিল, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ খালেদা জিয়াকে বাধা দেওয়ার মামলায় সাবেক যুগ্ম সচিব জগলুল পাশার ৭ দিনের রিমান্ড শাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট

গাজীপুরে নেশায় বাধা দেওয়ায় নারীকে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

মোঃ মমিনুল ইসলাম, রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

গাজীপুর মহানগরের গাছা থানাধীন কলমেশ্বর এলাকায় নেশাজাতীয় দ্রব্য সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে ও এক প্রতিবেশীর বিরুদ্ধে গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগকারী মোছা. নুপুর বেগম (৪১) বর্তমানে গাছা থানার কলমেশ্বর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছেন। অভিযোগে তিনি জানান, গত ১৫ জানুয়ারি ২০২৬ থেকে ছেলে মো. লিখন (২০)-কে নিয়ে ওই বাসায় বসবাস করছেন।

লিখিত অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী মো. শহিদ শেখ (৪৫)-এর প্ররোচনায় তার ছেলে নেশাজাতীয় দ্রব্য সেবনে জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে তিনি ছেলে ও প্রতিবেশীকে একাধিকবার নিষেধ করলে তারা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিভিন্ন সময় তাকে মারধর ও মানসিক নির্যাতন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ৩০ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে শহিদ শেখের প্ররোচনায় লিখন নিজ কক্ষে নেশাজাতীয় দ্রব্য সেবন করছিলেন। এ সময় নুপুর বেগম বাধা দিলে অভিযুক্তরা তার ওপর হামলা চালিয়ে কিল-ঘুষি ও লাথি মারেন।

একপর্যায়ে শহিদ শেখ তার গলা চেপে ধরে শ্বাসরোধের মাধ্যমে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের বাসিন্দা, বাড়ির মালিক শাহ আলম এবং তার ছেলে ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান।

ঘটনার পর নুপুর বেগম স্বজনদের সঙ্গে আলোচনা করে গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গাছা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page