
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী—
- মুশফিকুর রহমান তুষারকে পরিবহন বিভাগ থেকে চকবাজার জোনে বদলি করা হয়েছে।
- তানিয়া সুলতানাকে ট্রাফিক-পল্লবী জোন থেকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।
- শেখ সুরাইয়া ঊর্মিকে প্রকিউরমেন্ট বিভাগ থেকে পিওএম-পশ্চিমে বদলি করা হয়েছে।
- মো. মাহফুজার রহমানকে চকবাজার জোন থেকে বঙ্গভবন নিরাপত্তা-১ বিভাগে স্থানান্তর করা হয়েছে।
- নুসরাত ইয়াছমিন তিসাকে ট্রাফিক-পল্লবী জোনে পদায়ন করা হয়েছে।
- মোহাম্মদ সাইফুল ইসলামকে পেট্রোল-ক্যান্টনমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।
- মো. সাকিলুর রহমানকে গোয়েন্দা (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) উত্তর বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের ৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।