1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বিদেশি ব্র্যান্ডকে পেছনে ফেলে সুগন্ধি সাবানের বাজারে এগিয়ে দেশীয় কোম্পানি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ, মানতে হবে নতুন শব্দমাত্রা দেবিদ্বারে বাড়িওয়ালাকে হত্যার অভিযোগ, ভাড়াটিয়া আটক পল্লবীতে বিএনপি নেতাকে গুলি: মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের তথ্য গৌরনদীতে নারীকে হেনস্তার ভিডিও ছড়ানোর অভিযোগ আজকের খেলার সূচি: মাঠে বাংলাদেশ ইমার্জিং, ম্যানসিটি-আতলেতিকো জাহাঙ্গীর গেইটে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ঢাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা নতুন ভিডিওতে দেখা গেল ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্ত হবে ১১ দলীয় বৈঠকে

মধুপুরে জমিতে চাষাবাদে বাধা দেওয়ার অভিযোগ, ১৬ লাখ টাকা ক্ষতির দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের আমতলী বাজারের বানিয়াবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে ভোগ-দখলে থাকা আবাদি জমিতে চাষাবাদে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জমির মালিক।

ভুক্তভোগী গোলাম মোস্তফা জানান, আমতলী বাজারসংলগ্ন নিজস্ব জমিতে তিনি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি একই এলাকার আলাল গং ও তার পরিবারের সদস্যরা ওই জমিতে চাষাবাদ ও কৃষিকাজে বাধা দেন বলে অভিযোগ তার।

তিনি বলেন, বাধার কারণে নির্ধারিত সময়ে জমিতে আবাদ করা সম্ভব হয়নি। এতে সার, বীজ, শ্রমিকের মজুরি ও অন্যান্য আনুষঙ্গিক খরচসহ প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার জমিতে নির্বিঘ্নে চাষাবাদের সুযোগ এবং ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত আলাল গংয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, বিষয়টি দ্রুত সমাধান করা না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page