1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎ সোমবার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎ সোমবার (১০ আগস্ট) হতে পারে বলে জানা গেছে।

শনিবার (৮ আগস্ট) বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতের হাইকমিশনার হিসেবে ঢাকায় দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর এটিই হবে প্রথম সাক্ষাৎ। বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ১২ জুন ঢাকায় পৌঁছান ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হন।

কলকাতা থেকে বাংলাদেশে আসার পথে দীনেশ ত্রিবেদী প্রথমে ভারতের বনগাঁয় যান। পরে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের বেনাপোলে প্রবেশ করেন। প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসা ও অন্যান্য নথিপত্র যাচাই শেষে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মিনাল ত্রিবেদী।

বেনাপোল সীমান্তে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের উপহাইকমিশনার তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পরে সড়কপথে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন ভারতের নতুন হাইকমিশনার।

এর আগে গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে আনুষ্ঠানিক নিয়োগপত্র গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, হাইকমিশনার ডেসিগনেট দীনেশ ত্রিবেদী ৫ জুন ২০২৬ বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে ‘লেটারস অব ক্রিডেন্স’ গ্রহণ করেন।

গত এপ্রিলের শেষ দিকে ভারতের সাবেক রেলমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় ভারত সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page