1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

জাহাঙ্গীর গেইটে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

রাজধানীর জাহাঙ্গীর গেইট এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালীর দিক থেকে জাহাঙ্গীর গেইট হয়ে মোড় নেওয়ার সময় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন।

দুর্ঘটনার পর কয়েকজন মোটরসাইকেল চালক কাভার্ড ভ্যানটি আটকে রাখেন। এ সময় কয়েকজন চালকের ওপর হামলার চেষ্টা করেন বলেও জানা গেছে। দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

ঘটনাস্থলে থাকা তেজগাঁও ট্রাফিক বিভাগের সার্জেন্ট সোহেল রানা জানান, মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে চলে যাওয়ার পর চালক সেটি সরানোর উদ্যোগ নেননি বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য থানা পুলিশকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

পুলিশ দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি আটক করেছে। নিহতের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page