1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

৪০ ঘণ্টা পর রোম ছাড়ল বিমানের ফ্লাইট, ঢাকায় পৌঁছাবে দুপুরে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪০ ঘণ্টা রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকার পর দেশের উদ্দেশে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, স্থানীয় সময় শনিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দর ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

তিনি বলেন, ফ্লাইটটি বাংলাদেশ সময় রোববার দুপুর ১২টা ২৪ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে পরিচালিত হচ্ছে বিজি-৩০৬ ফ্লাইটটি।

যান্ত্রিক ত্রুটিতে জরুরি অবতরণ

আড়াই শতাধিক যাত্রী নিয়ে ফ্লাইটটি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

প্রায় আট ঘণ্টা উড়ার পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ত্রুটি সারানোর জন্য দীর্ঘ সময় চেষ্টা করেও সফল না হলে ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও দুই সদস্যের প্রকৌশলী দল রোমে পাঠানো হয়। শনিবার দুপুরে বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে তারা রোমের উদ্দেশে যাত্রা করেন।

প্রকৌশলী দলটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে রোমে পৌঁছায়। এরপর প্রয়োজনীয় কারিগরি কাজ শেষে ত্রুটি সমাধান করা হয় এবং রাতে উড়োজাহাজটিকে পুনরায় চলাচলের জন্য প্রস্তুত ঘোষণা করা হয়।

ভোগান্তিতে আড়াই শতাধিক যাত্রী

ফ্লাইটটি দীর্ঘ সময় আটকে থাকায় আড়াই শতাধিক যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

যাত্রীদের অভিযোগ, বাংলাদেশি পাসপোর্টধারী অন্তত ১৭০ জন যাত্রীকে প্রায় ৪০ ঘণ্টা বিমানবন্দরের লাউঞ্জেই অপেক্ষা করতে হয়েছে।

তাদের অভিযোগ, কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী যাত্রীদের জন্য বিমান কর্তৃপক্ষ হোটেলের ব্যবস্থা করলেও বাংলাদেশি যাত্রীদের জন্য একই ধরনের ব্যবস্থা করা হয়নি।

কারিগরি ত্রুটি কাটিয়ে অবশেষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ায় দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। এখন নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page