1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষঃ
এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না’: শিক্ষামন্ত্রী রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ সুনামগঞ্জে ৫ বোতল ভারতীয় মদসহ দুইজন আটক বেগমগঞ্জে বাড়িতে ঢুকে যুবদলের সাবেক নেতাকে গুলি, আহত ১ মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো আজিজুল হক কলেজের আরবি বিভাগের শিক্ষার্থীদের অনার্স জীবন তিস্তার স্রোতে সড়ক ধসে দহগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ৪ হাজার মানুষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুটি মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের পক্ষ থেকে এ দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবীর রিজভী নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়ন ফরম দুটি গ্রহণ করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। জমা হওয়া মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট (রোববার) সকাল ১০টা থেকে।

কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত সময় পাবেন। প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার)। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তফসিলের বিস্তারিত তথ্য জানিয়ে বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুসরণ করে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন।

ইসি জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা প্রস্তুতের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী প্রশাসনিক কার্যক্রমও নিয়ম অনুযায়ী এগিয়ে নেওয়া হবে।

কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার অগ্রগতি ও প্রয়োজনীয় তথ্য পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page