1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকানপাট

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগ এ নির্দেশনা জারি করে।

নির্দেশনা অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। তবে খাবারের দোকান ও ওষুধের দোকানসহ কিছু প্রতিষ্ঠান এ সময়সীমার বাইরে থাকবে।

একই সঙ্গে সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে বলা হয়েছে।

সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকটের কারণে দেশে লোডশেডিং বেড়েছে। এতে বিভিন্ন এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের কার্যালয় ও স্থাপনায় হামলা এবং কর্মীদের মারধরের ঘটনাও ঘটেছে।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকারের হাতে থাকা সব বিকল্প নিয়ে কাজ করা হচ্ছে। সংকট সামাল দিতে নতুন কৌশলেও কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

এর আগে লোডশেডিং মোকাবিলায় দোকানপাট বন্ধের সময় নির্ধারণ করেছিল সরকার। গত ১ জুন রাত ৭টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ১১ জুন সময় বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। পাশাপাশি এলএনজি টার্মিনালে দুর্ঘটনা, সাগর উত্তাল থাকা এবং কয়লা সরবরাহে বিঘ্নের কারণে বিদ্যুৎ উৎপাদন কমেছে।

এ পরিস্থিতিতে বিদ্যুতের ব্যবহার কমিয়ে সংকট মোকাবিলায় নতুন করে সাশ্রয়ী পদক্ষেপ নিয়েছে সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page