1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষঃ
ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

আরও ১২ জেলায় চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’, কমবে জামিন প্রক্রিয়ার জটিলতা

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

দেশের আরও ১২টি জেলায় ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালু হচ্ছে। জামিন প্রক্রিয়া দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

নতুন করে যেসব জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু হচ্ছে সেগুলো হলো—টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এ ব্যবস্থার ফলে জামিন প্রক্রিয়ায় বিচারিক বিলম্ব ও পদ্ধতিগত জটিলতা কমবে। একই সঙ্গে আদালত, আইনজীবী ও বিচারপ্রার্থীদের কাজের চাপ এবং সময় ও অর্থের অপচয়ও কমবে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বলেন, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে প্রচলিত বেইল বন্ড বা জামিননামা দাখিল পদ্ধতির পরিবর্তে ‘ই-বেইল বন্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিচারপ্রার্থী, কারা কর্তৃপক্ষ ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও অর্থ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১) মো. আজিজুল হক জানান, আগে জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত ১৩টি ম্যানুয়াল ধাপ পার হতে হতো। ‘ই-বেইল বন্ড’ চালুর ফলে এখন মাত্র তিনটি প্রধান ধাপেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে। এতে জামিনসংক্রান্ত কার্যক্রম উল্লেখযোগ্যভাবে দ্রুত হয়েছে।

জামিন প্রক্রিয়ায় দীর্ঘদিনের বিলম্ব ও আমলাতান্ত্রিক জটিলতা কমানোর লক্ষ্যে ২০২৫ সালের ১৫ অক্টোবর প্রথমবার নারায়ণগঞ্জে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালু করা হয়।

এরপর দ্বিতীয় ধাপে ২০২৬ সালের ২১ জানুয়ারি মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এ ব্যবস্থা চালু করা হয়। তৃতীয় ধাপে বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ায় এটি চালু করা হয়।

নতুন ১২ জেলায় কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশের আরও বিস্তৃত এলাকায় জামিন প্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে জামিননামা সম্পন্ন করতে সময় কমার পাশাপাশি বিচারপ্রার্থীদের ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে কমবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page