1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষঃ
ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ায় সব ধরনের নৌ চলাচল বন্ধ, ঘাটে আটকা যাত্রী-যানবাহন

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি, সি-ট্রাকসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে হাতিয়ার চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটে যাত্রী এবং পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।

চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটে চলাচলকারী ফেরি মহানন্দার ব্যবস্থাপক মো. ফয়সাল বলেন, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীতে অতিরিক্ত ঢেউ থাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সতর্ক সংকেত প্রত্যাহার হলে ফেরি সার্ভিস স্বাভাবিক হবে।

চেয়ারম্যান ঘাটের মাছের আড়ৎদার আকবর হোসেন জানান, বুধবার দুপুরে ফেরি মহানন্দা নলচিরা ঘাট থেকে চেয়ারম্যান ঘাটে ফিরে যাত্রী ও যানবাহন নামানোর পর নদীতে নোঙর করে রাখা হয়েছে। ফলে হাতিয়াগামী পণ্যবাহী যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে ঘাটে।

এ ছাড়া দূর-দূরান্ত থেকে আসা অনেক যাত্রীও ঘাটে আটকা পড়েছেন। ঘাট এলাকায় পর্যাপ্ত আবাসিক হোটেল ও শৌচাগারের ব্যবস্থা না থাকায় যাত্রীদের পাশাপাশি পরিবহনের চালক ও সহকারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তিনি।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। জেলা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মাইজদী শহরে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page