1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষঃ

সীতাকুণ্ডে গ্যাস লিকেজে নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজের ঘটনায় নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দুর্ঘটনায় আহত শ্রমিকদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নিহতদের পরিবারকে মালিকপক্ষের সংগঠনের মাধ্যমে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্প খাতের কমপ্লায়েন্সের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিপব্রেকিং ইয়ার্ডের গ্রেডিং ও সনদ দেওয়ার ক্ষেত্রেও নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হয়। দুর্ঘটনার ক্ষেত্রে কমপ্লায়েন্সের কোনো ঘাটতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। কোনো ঘাটতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার একটি শিপইয়ার্ডে গ্যাস লিকেজের ঘটনায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় একাধিক শ্রমিকের মৃত্যু হয়।

হাসপাতালে আহত শ্রমিকদের দেখতে যাওয়ার সময় অর্থমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও চেম্বার পরিচালক এসএম সাইফুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page