1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষঃ
ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

১৫ আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের কঠোর নিরাপত্তা, ফুল দিতে আসা যুবলীগ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাসভবন ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সকাল থেকে এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে এবং সকালে ফুল দিতে আসা এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ভোর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভাঙা বাসভবনের সামনের সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড স্থাপন করা হয়েছে। বাড়ির সামনের সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং পায়ে হেঁটেও কাউকে সড়ক দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সেখানে জড়ো হয়েছেন এবং উৎসুক লোকজনকেও ভিড় করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির পাশাপাশি পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।

সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধুর ভাঙা বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, আটক ব্যক্তির নাম অর্ণব দাস এবং তার বাড়ি টাঙ্গাইলে। তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি ইমদাদুল ইসলাম আরও বলেন, ১৫ আগস্ট ঘিরে শুক্রবার দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

অপর এক ঘটনায়, মাদারীপুরে একটি মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণে চার শিশু আহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page