1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষঃ
একাদশে ভর্তির নীতিমালা চূড়ান্তে রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সভা পাইপলাইনে লিকেজ, হিথ্রো বিমানবন্দরের দুই টার্মিনালে সড়ক যোগাযোগ বন্ধ তরুণদের বিনামূল্যে অনলাইন কোচিং ও এআই প্রশিক্ষণের ঘোষণা মোদির হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত নোয়াখালীতে দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার, গ্রেপ্তার ২ ২ হাজার ১০০ কোটি টাকায় ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর ও কল্যাণ ভাতা: শিক্ষামন্ত্রী ডারউইন টেস্টে ইতিহাসের হাতছানি, অস্ট্রেলিয়াকে চাপে রেখে জয় দেখছে বাংলাদেশ মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা, ইনস্টাগ্রামে গড়ল নতুন রেকর্ড মিশিগানে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজনের মরদেহ উদ্ধার বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। দলের বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে নিয়মিত সক্রিয় থাকতে দেখা যায়।

আমান উল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে ছিলেন ফরহাদ হালিম (ডোনার)।

অন্যদিকে মো. ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর দলের জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে স্থায়ী কমিটির কয়েকটি পদ শূন্য হয়। এরপর বিভিন্ন সময়ে এসব শূন্য পদে নতুন সদস্য অন্তর্ভুক্ত করেছে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page