1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষঃ
সুনামগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আগারগাঁওয়ে ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ও পিটিয়ে আহত, ৫ লাখ টাকা লুটের অভিযোগ সরকারি ক্রয়ব্যবস্থায় আসছে ই-জিপি ২.০, সংশোধন হচ্ছে আইন-বিধিমালা আপাতত বাতিল তারেক রহমানের দিল্লি সফর এক দশকের অপেক্ষা শেষে আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে নির্মাণ শুরু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ৯০৮ রানা প্লাজা নির্মাণে দুর্নীতির মামলা: সোহেল রানাসহ ৮ আসামির রায় ১ সেপ্টেম্বর হামের টিকা বেসরকারি খাতে দেওয়ার অভিযোগ, ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন শৃঙ্খলা আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ৯০৮

হেলথ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট ৯০৮ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, একজন সিলেট বিভাগের, একজন রাজশাহী বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

নতুন করে আক্রান্ত ১১০১ জন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জনে।

একই সময়ে নতুন করে ৮০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন হাসপাতাল ছেড়েছেন।

নিয়মিত প্রতিবেদনে বয়সভিত্তিক মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়নি। রোগতত্ত্ববিদদের মতে, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরা এতে তুলনামূলকভাবে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময়ে হামের উপসর্গ নিয়ে যেসব মৃত্যু ঘটে, সেগুলোকে হামজনিত মৃত্যু হিসেবেও বিবেচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page