1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান: বঙ্গভবন ও আশপাশে যান চলাচলে ডিএমপির নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচলে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বঙ্গভবন, মতিঝিল ও গুলিস্তান এলাকায় ভিআইপি চলাচল নির্বিঘ্ন করতে সাময়িকভাবে কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ট্রাফিক-মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি সড়কে সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

যেসব এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) হয়ে রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।

এ ছাড়া দৈনিক বাংলা থেকে রাজউকমুখী বাণিজ্যিক যানবাহন চলাচলও বন্ধ থাকবে।

গণপরিবহনের চলাচল স্বাভাবিক রাখতে শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলোকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী বাসগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।

অন্যদিকে, হানিফ ফ্লাইওভার দিয়ে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না করে ফুলবাড়িয়া অথবা ইউবিএল ক্রসিং দিয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিকল্প হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল-নাইটিঙ্গেল-ফকিরাপুল হয়ে শাপলা চত্বর সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, সাময়িক এই ট্রাফিক ব্যবস্থার কারণে সংশ্লিষ্ট এলাকার সড়কে চলাচলকারী সাধারণ মানুষকে কিছুটা বিলম্ব ও ভোগান্তিতে পড়তে হতে পারে। এ জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page