1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

দেড় যুগ পর রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি সোহেল

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ছাত্তার আলী সোহেল, সাধারণ সম্পাদক হয়েছেন ভোরের কাগজের রূপগঞ্জ প্রতিনিধি মো. হানিফ মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির রাসেল মাহমুদ।

দীর্ঘ সময় পর নির্বাচন ও নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে রূপগঞ্জের সাংবাদিকদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ তৈরির প্রত্যয় ব্যক্ত করেছেন।

জানা গেছে, সর্বশেষ ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর রূপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কমিটি গঠিত হয়েছিল। এরপর প্রায় ১৮ বছর প্রেসক্লাবে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়।

দীর্ঘদিন পর নতুন কমিটি গঠিত হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

নবনির্বাচিত সভাপতি ছাত্তার আলী সোহেল বলেন, দীর্ঘদিন পর রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। রূপগঞ্জের মানুষের কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরাই হবে তাদের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।

সাধারণ সম্পাদক মো. হানিফ মোল্লা বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে প্রেসক্লাবকে একটি কার্যকর ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা করা হবে।

সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ বলেন, নতুন কমিটির মাধ্যমে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। তরুণ ও অভিজ্ঞ সাংবাদিকদের সমন্বয়ে রূপগঞ্জের সাংবাদিকতার পরিবেশকে আরও শক্তিশালী করার চেষ্টা থাকবে।

সাংবাদিকরা আশা করছেন, দীর্ঘদিন পর গঠিত নতুন কমিটির মাধ্যমে রূপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও কল্যাণে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page