
গরিব ও অসহায় মানুষের জন্য আয়োজিত বিনামূল্যের চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শনিবার (২২ আগস্ট) সকালে তিনি এ চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ক্যাম্পটির আয়োজন করা হয়।
পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের খোঁজখবর নেন। তিনি তাদের চোখের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এবং চিকিৎসাসেবার বিষয়ে খোঁজ নেন।
এ সময় তিনি ক্যাম্পের পাঁচটি কক্ষ ঘুরে দেখেন এবং সেখানে চলমান চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন।
ক্যাম্পে বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ওষুধও বিতরণ করা হয়।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন চিকিৎসা নিতে আসা অনেক মানুষ। তারা এ ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।