1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বীরগঞ্জ শালবন কমিউনিটি সেন্টারে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মেধা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহা. জুলফিকার আলী শাহ্।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব অ্যাড. মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সায়েম।

এ সময় উপস্থিত ছিলেন মরহুম ইব্রাহীম মিয়ার সহধর্মিণী মোছা. আছিয়া খাতুন, উপদেষ্টা পর্ষদের সদস্য আলহাজ্ব মোছা. নঈমা সুলতানা, আলহাজ্ব আকবর কবীর মো. নিয়ামুল খোদা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আসাদুল ইসলাম দুলাল, অ্যাড. মো. নুরুল ইসলাম, ডা. এ.বি.এম. সোহেল মাহমুদ, মোছা. শাহানা বেগম শানু, রেজাউল করিম শেখ, আহিটেই পলিটেকনিক, বীরগঞ্জ, দিনাজপুরের উপাধ্যক্ষ বিপাশ বসাক, সিনিয়র শিক্ষক আসাদুল ইসলাম দুলালসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের আমন্ত্রিত শিক্ষকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আরও মনোযোগী করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠান শেষে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

আয়োজকরা কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন, তাদের সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং শিক্ষাক্ষেত্রে বীরগঞ্জের সুনাম আরও সমৃদ্ধ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page