1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

নতুন অর্থবছর: কর্মপন্থা নির্ধারণে ৫ সদস্যের কমিটি

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

অর্থবছরের সময়সীমা জুলাই-জুন থেকে পরিবর্তন করে এপ্রিল-মার্চ করার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।

রোববার (২৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, আইন ও সংসদ বিষয়ক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান।

কমিটিকে অর্থবছরের সময়কাল পরিবর্তনের জন্য সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এর প্রয়োজনীয় সংশোধন এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তনের কর্মপন্থা নির্ধারণ করতে বলা হয়েছে।

আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ করার জন্য মন্ত্রিসভার সিদ্ধান্তের এক সপ্তাহ পর এই কমিটি গঠন করা হলো। পরিবর্তনটি বাস্তবায়ন সহজ করতে ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসের একটি মধ্যবর্তী অর্থবছর হিসেবে নির্ধারণ করা হবে। অর্থাৎ ওই অর্থবছর জুলাই থেকে মার্চ পর্যন্ত হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে অবকাঠামো উন্নয়নের বড় কাজগুলো প্রায়ই জুলাই ও আগস্ট মাস পর্যন্ত গড়ায়। এ সময় ভারী বৃষ্টির কারণে উন্নয়নকাজ ব্যাহত হয়, কাজের মান ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষকেও দুর্ভোগ পোহাতে হয়।

অর্থবছরের সময়সীমা এপ্রিল থেকে মার্চ করা হলে বর্ষা মৌসুম শুরুর আগেই অবকাঠামো উন্নয়নের বড় কাজগুলো শেষ করা সম্ভব হবে বলে মনে করছে সরকার। এতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি ও মান আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page