1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

স্থগিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরেই নিজ জেলা ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে পূর্বনির্ধারিত সেই সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক বলেন, আগামী ৩০ ও ৩১ আগস্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফরে যাওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে।

এর আগে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে গত সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছিল, ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি।

সফরকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছিল। রাষ্ট্রপতির সফর উপলক্ষে আবাসন, যানবাহনসহ বিভিন্ন ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয়েছিল।

তবে মঙ্গলবার সফর স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়েছে। ফলে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সফর আপাতত হচ্ছে না। নতুন তারিখ নির্ধারণ হলে পরবর্তী সফরসূচি জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page