1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ঢাকা ওয়াসার নতুন এমডি

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন করে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান।

মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বদলিপূর্বক ঢাকা ওয়াসার এমডি পদে পদায়ন করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত দুই বছরে ঢাকা ওয়াসার শীর্ষ নির্বাহী পদে এ নিয়ে সপ্তম ব্যক্তি দায়িত্ব পেলেন।

এর আগে ঢাকা ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করা মো. আমিনুল ইসলামকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় তার বর্তমান চুক্তির অবশিষ্ট মেয়াদে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

গত ১০ মার্চ এক বছরের চুক্তিতে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন আমিনুল ইসলাম। সে অনুযায়ী আগামী বছরের মার্চে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৪ আগস্ট প্রায় ১৫ বছর দায়িত্ব পালনের পর ঢাকা ওয়াসার এমডি পদ থেকে পদত্যাগ করেন তাকসিম এ খান। এরপর থেকেই সংস্থাটির শীর্ষ পদে ধারাবাহিক পরিবর্তন দেখা যায়।

তাকসিম এ খানের পর পর্যায়ক্রমে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব পালন করেন সংস্থাটির জ্যেষ্ঠতম উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের তৎকালীন অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া, মো. আবদুস সালাম ব্যাপারী, মুহা. মনিরুজ্জামান এবং মো. আমিনুল ইসলাম।

সর্বশেষ অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামানের নিয়োগের মধ্য দিয়ে গত দুই বছরে ঢাকা ওয়াসার এমডি পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তার সংখ্যা দাঁড়াল সাতজনে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page