1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

নদীভাঙনকবলিতদের মাঝে ওভা’র ত্রাণ বিতরণ

খাজা রাশেদ, লালমনিরহাট রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (Own Village Advancement—OVA) এর উদ্যোগে নদীভাঙনকবলিত এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় শহরের সার্কিট রোড এলাকায় আপন গ্রাম প্রগতি ওভা (OVA) কার্যালয়ে লালমনিরহাট পৌরসভা এলাকার অসহায় ও দুস্থ মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও হারাটি ইউনিয়নের নদীভাঙনকবলিত অসহায় পরিবারের মাঝেও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, মসুর ডাল, আটা, সয়াবিন তেল ও লবণ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আপন গ্রাম প্রগতি ওভা (OVA) লালমনিরহাটের প্রতিষ্ঠাতা সভাপতি মি. উপেন্দ্র নাথ দাস, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ, কার্যকরী সদস্য আবুল কাশেমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মি. উপেন্দ্র নাথ দাস বলেন, নদীভাঙনকবলিত এলাকার হতদরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে তিন দিনব্যাপী এ ত্রাণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ কর্মসূচির উদ্বোধন করা হলো। এরই ধারাবাহিকতায় আগামী দুই দিন সদর উপজেলার অন্যান্য ইউনিয়ন এবং জেলার ভোটমারী ইউনিয়নেও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ওভা’র পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page