1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

কালিহাতীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার পাথালিয়া হাইস্কুল মাঠে কালিহাতী থানা ও ৫ নম্বর বাংড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সামসুল আলম ফকির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম, এসআই ওসমান গনি, এসআই আমিনুল ইসলাম আকন্দ, এসআই যতীন্দ্র চন্দ্র বর্মন ও এসআই আবু নাঈম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বাংড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর নাসিমুজ্জামান টুটুল এবং ১ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আউয়াল হুসাইন।

কর্মসূচির শুরুতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বার্তা সম্বলিত ব্যানার নিয়ে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পাথালিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর দিক তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পুলিশ কর্মকর্তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে এলাকায় মাদক সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত থানায় জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে উপস্থিত সবাই মাদককে ‘না’ বলার শপথ নেন। পরে মাদকবিরোধী এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page