1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষঃ
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন স্বৈরাচার ফেরার পথ খুললে দেশের জন্য ভালো হবে না: প্রধানমন্ত্রী নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে আজদু মিয়া, শারদীয় শুভেচ্ছা নাম-বেনাম ভুয়া আইডির ছোবলে বিপর্যস্ত সামাজিক সম্প্রীতি, মানহানি ও অর্থ প্রতারণার ঝুঁকিতে সাধারণ মানুষ কানাডার সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে আগুন, নিহত ৪ সেনাসদস্য, আহত ৩৯ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাতক্ষীরা সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা : দুর্গাপূজায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন পূর্বধলার গোহালাকান্দায় পূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও-ওসি-পুলিশ প্রশাসন ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের ইশরাকের পিস্তল উঁচিয়ে মাদকবিরোধী অভিযান, শপথ ভঙ্গের অভিযোগ জামায়াতের

পাহাড় পরিদর্শনে গিয়ে বন কর্মকর্তার মৃত্যু

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড়ের বনভূমি পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে লুৎফর রহমান (৫৭) নামে বন বিভাগের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার বেলা প্রায় আড়াইটার দিকে হাটহাজারী পৌরসভার পশ্চিমের দুর্গম উঁচু পাহাড়ি এলাকা থেকে ওই বন কর্মকর্তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে হাটহাজারী বন বিভাগের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা লুৎফর রহমান পৌরসভার পশ্চিম পাহাড়ের ফিল্ড ফায়ার রেঞ্জ সংলগ্ন ময়লার ভাগাড় এলাকার শিলছড়ি নামক স্থানে পাহাড় পরিদর্শনে যান।

পরিদর্শনের একপর্যায়ে দুর্গম উঁচু পাহাড়ে হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

পরে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই লুৎফর রহমানের মৃত্যু হয়েছিল।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে স্ট্রোকজনিত কারণেই ওই বন কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page