1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো নেতাকর্মী অংশ নেন।

সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের ট্রাফিক পয়েন্টসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোসেন বখত চত্বরে (বক পয়েন্ট) গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় জেলা স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সুহেল, আ ত ম মিসবাহ, আকবর আলী, নাদীর আহমদ, রেজাউল হক, অ্যাডভোকেট শেরেনুর আলী, আলহাজ আনিসুল হক, আবুল কালাম ও মুনাজ্জির হোসেন সুজন।

এ ছাড়া জেলা মহিলা দলের সভানেত্রী লুৎফা আনোয়ার, সাধারণ সম্পাদিকা হাফিজা ফেরদৌস লিপন, সাংগঠনিক সম্পাদিকা খাদিজা কলি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, সিনিয়র সহসভাপতি সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক কালারাচাঁন, শাহজাহান মিয়া, সুহেল মিয়া, যোগাযোগবিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন ও আজিজুর রহমান সৌরভসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন মিলন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের হৃদয়ে অবস্থান করছেন।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে কৃষকদের জন্য কৃষি কার্ড, পরিবারের নারীদের জন্য কার্ড চালু এবং খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছে।

সুনামগঞ্জের অবহেলিত ও প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি সংসদে আলোচনা হয়েছে উল্লেখ করে কলিম উদ্দিন মিলন বলেন, পুরো সুনামগঞ্জ জেলাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিকে দলের ঐক্য, সংগ্রাম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রতিফলন হিসেবে উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page