1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

বাড্ডায় ফার্নিচারের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রিফাত হোসেন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে দুটি ইউনিট। পরে সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আসায় পূর্বাচল ফায়ার স্টেশনের দুটি ইউনিটকে আর ঘটনাস্থলে প্রয়োজন হয়নি। তাই ইউনিট দুটি পথিমধ্যে ফিরে যায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page