1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু কামরাঙ্গীরচরে শ্রমিক জোটের সম্মেলন অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন তথ্য নেই: ভারত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান ল্যাভরভের ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান সুনামগঞ্জে নতুন নম্বর প্লেটের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিল নীলফামারী শহর শাখা ছাত্রশিবির বরগুনার তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্র: আলোর ঝলকানিতে অন্ধকারে উপকূলের পরিবেশ ও জনজীবন! কারিগরি শিক্ষায় ভর্তি বাড়াতে দেশব্যাপী প্রচারণার নির্দেশ ইতালিতে হেনস্তার শিকার বাঁধন, ক্ষুব্ধ পরীমনি

সুনামগঞ্জে নতুন নম্বর প্লেটের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ

কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট দেয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছেন ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের নেতৃবৃন্দরা।

বুধবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সনামগঞ্জ জেলা ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের সভাপতি সামছুদ্দিন আহমেদর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পাভেল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্যে রাখেন,আফজাল মিয়া,গণি মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে ব্যাটারী চালিত অটো রিকশার বিরুদ্ধে পৌর প্রশাসনের অভিযান বন্ধ করা , নতুন লাইসেন্স প্রদান,পৌর এলাকার বাহিরে বিতরণকৃত লাইসেন্স যাচাই পূর্বক জব্দ/বাতিল এবং একক মালিকানায় একাধিক লাইসেন্সের অনিয়ম তদন্ত করে প্রকৃত শ্রমিকদের জন্য অটোরিকশা চালানোর দাবি জানান। তারা আরো বলেন,এই পৌর শহরে ব্যাটারী চালিত অটোরিকশার মালিক ও শ্রমিকগণ দীর্ঘদিন ধরে এই পেশায় শ্রম ঘাম দিয়ে যা উর্পাজন করেন তা দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিক নির্বাহ করে আসছিলেন। বর্তমানে পৌর প্রশাসন কর্তৃক অটোরিকশার বিরুদ্ধে অভিযান, লাইসেন্স সংক্রান্ত জটিলতা এবং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বৈষম্য দূর করে এই সকল গরীব শ্রমজীবি মানুষদের বিকল্প কোন কর্ম সংস্থান সৃষ্টির আগে তাদের অটোরিকশা চালানোর জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান। অন্যতায় আগামী লাগাতার কঠোর কর্মসূচীর হুশিয়ারী ও উচ্চারন করেন শ্রমিক নেতারা। পরে পৌর প্রশাসনের নিকট স্মারকলিপি নিয়ে গেলে পৌর প্রশাসক তাদের স্মারকলিপি গ্রহন করেননি বলে দাবী নেতাদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page