1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ২৫

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

‘ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী’ এবং ব্যাংকের লেনদেন স্বাভাবিক রাখার দাবিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ‘সচেতন গ্রাহক ফোরাম’ ইসলামী ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। এ সময় সেখানে আগে থেকেই ‘ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী’ ব্যানারে অবস্থান নেওয়া অপর পক্ষের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সহসভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

‘সচেতন গ্রাহক ফোরাম’-এর পক্ষ থেকে জানানো হয়, পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকে এস আলমের ‘অশুভ হস্তক্ষেপের’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মসূচি উপলক্ষে সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার কথা ছিল।

ফোরামের অভিযোগ, কর্মসূচি শুরুর পর আগে থেকে অবস্থান নেওয়া অবৈধ নিয়োগে চাকরিচ্যুত এস আলমের সহযোগীরা ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকদের ওপর হামলা চালায়। এতে তাদের কয়েকজন আহত হন।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নূর নবী মানিক এক বিবৃতিতে দাবি করেন, তাদের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে।

তিনি সাংবাদিকদের সামনে হামলার ছবি ও ভিডিও ফুটেজ তুলে ধরে অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page