1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষঃ
নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে মক্কাকে লক্ষ্য করে হুথি হামলা ‘মহাপাপ’: মসজিদুল হারামের ইমাম একাদশে ভর্তি: নিশ্চায়ন ও মাইগ্রেশনের ফল আজ রাতে তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস আজই নবম পে স্কেলের প্রজ্ঞাপন, বাড়ছে বেতন-পেনশন সাতক্ষীরায় গুড়পুকুর পাড়ে মনসা পূজা, এবছরও হচ্ছে না মেলা রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ১ বিএমইউতে ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপন সফল বাব আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় যুদ্ধজাহাজ মোতায়েনে ইতালি জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

বিএমইউতে ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপন সফল

মামুন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে প্রথমবারের মতো ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। এর ফলে নিকট আত্মীয়ের বাইরে স্বেচ্ছায় কিডনি দানের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপাচার্য বলেন, আইনগত বাধ্যবাধকতা না থাকায় নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে নিকট আত্মীয় ছাড়াও স্বেচ্ছায় কেউ কিডনি দান করতে পারবেন। তবে ইমোশনাল ডোনারের ক্ষেত্রে দাতার সম্পর্ক ও আইনগত বিষয় যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, ইমোশনাল ডোনার যাচাইয়ে সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা কাজ করছে। পাশাপাশি বিএমইউর একটি বিশেষায়িত টিম দাতার চিকিৎসাগত ও অন্যান্য বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে ডোনার উপযুক্ত কি না তা নিশ্চিত করবে।

উপাচার্য স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই কিডনি দানের ক্ষেত্রে অর্থ লেনদেন করা যাবে না। দীর্ঘদিন বিভিন্ন জটিলতার কারণে কিডনি প্রতিস্থাপন কার্যক্রমে বিঘ্ন থাকলেও এখন থেকে নিয়মিতভাবে কিডনি রোগীদের সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছয়টি কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page