1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষঃ
নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে মক্কাকে লক্ষ্য করে হুথি হামলা ‘মহাপাপ’: মসজিদুল হারামের ইমাম একাদশে ভর্তি: নিশ্চায়ন ও মাইগ্রেশনের ফল আজ রাতে তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস আজই নবম পে স্কেলের প্রজ্ঞাপন, বাড়ছে বেতন-পেনশন সাতক্ষীরায় গুড়পুকুর পাড়ে মনসা পূজা, এবছরও হচ্ছে না মেলা রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ১ বিএমইউতে ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপন সফল বাব আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় যুদ্ধজাহাজ মোতায়েনে ইতালি জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মালিবাগ, যাত্রাবাড়ী, মহাখালী, আগারগাঁও, বাবুবাজার ও মগবাজারসহ বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন রিকশাচালক আহত হয়েছেন। একই সময়ে কাফরুলে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে এসব ঘটনা ঘটে। বিকেল ৩টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় ফ্লাইওভার থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। সেগুলো সড়কে পড়ে বিস্ফোরিত হলেও কেউ হতাহত হননি।

সন্ধ্যার দিকে মহাখালীর আমতলী মোড়ে ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা একটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের সামনে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেখানে ককটেল বা বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকাতেও কয়েকটি বিস্ফোরণ হয়। এতে ইবাদুর রহমান নামে এক রিকশাচালক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রাতে বাবুবাজার ব্রিজের নিচে এবং মগবাজার মোড় এলাকায় পৃথক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। কারা এসব বিস্ফোরণ ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page