1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষঃ
গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, শনাক্ত ১ হাজার ২০ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের কোনো শক্তি চাপিয়ে দিতে পারে না: আরাগচি প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনতে ডিজিটাল ব্যবস্থা জরুরি: অর্থমন্ত্রী বেতন দ্বিগুণের দেশে সাধারণ মানুষের আয় কতটা বাড়বে? নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, গ্রেডভেদে বেতন বাড়ল সর্বোচ্চ ১৪২ শতাংশ নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে মক্কাকে লক্ষ্য করে হুথি হামলা ‘মহাপাপ’: মসজিদুল হারামের ইমাম একাদশে ভর্তি: নিশ্চায়ন ও মাইগ্রেশনের ফল আজ রাতে তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, শনাক্ত ১ হাজার ২০

হেলথ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। এ পর্যন্ত মোট মৃতদের মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৫২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের।

এ ছাড়া এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page