1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষঃ
গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, শনাক্ত ১ হাজার ২০ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের কোনো শক্তি চাপিয়ে দিতে পারে না: আরাগচি প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনতে ডিজিটাল ব্যবস্থা জরুরি: অর্থমন্ত্রী বেতন দ্বিগুণের দেশে সাধারণ মানুষের আয় কতটা বাড়বে? নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, গ্রেডভেদে বেতন বাড়ল সর্বোচ্চ ১৪২ শতাংশ নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে মক্কাকে লক্ষ্য করে হুথি হামলা ‘মহাপাপ’: মসজিদুল হারামের ইমাম একাদশে ভর্তি: নিশ্চায়ন ও মাইগ্রেশনের ফল আজ রাতে তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনই প্রাইভেটকারের আরোহী, যাদের মধ্যে চালকও রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় পৌঁছালে একটি কালো প্রাইভেটকার ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয় এবং পরে রোড ডিভাইডারে আঘাত করে উল্টে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে আরোহীরা ভেতরে আটকা পড়েন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পাশের হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সজল চন্দ্র সরকার জানান, হাসপাতালে নেওয়া দুই নারী ও দুই পুরুষকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গজারিয়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, প্রাইভেটকারের পাঁচ আরোহীর মধ্যে চালকসহ চারজন নিহত হয়েছেন। বাসের আহত চার যাত্রীর আঘাত গুরুতর নয়।

দুর্ঘটনার পর মহাসড়কে বাসটি উল্টে থাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page