1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষঃ
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ ভাত চুরির অভিযোগে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, মামলা আবারও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪ অপ্রতিম হত্যা: চারজন গ্রেপ্তার, মোবাইল উদ্ধার; দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বিএনপি সরকারকে দুই বিরোধীদলের অপতৎপরতা সামলাতে হচ্ছে’: রাশেদ খান দুই দফা জানাজা শেষে বাগমারা গোরস্থানে চিরনিদ্রায় অপ্রতিম হোয়াইট হাউসে সিএনএন সাংবাদিকের প্রেস পাস জব্দ সংবিধান সংশোধন কমিটির সভায় না যাওয়ার কারণ জানাতে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন ভোরের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

মিরপুর ও বাড্ডায় তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুর-১১, মিরপুর-১ ও মধ্য বাড্ডায় পৃথক তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। একই সময়ে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে যাত্রাবাড়ীতে বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীতে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় বাসটি চলন্ত ছিল বলে প্রাথমিকভাবে জানানো হলেও পল্লবী থানা পুলিশ জানিয়েছে, বাসটি রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল এবং তখন কোনো যাত্রী ছিলেন না। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বরের প্রধান সড়কে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় কয়েকজন আগুন নিভিয়ে ফেলেন। মিরপুর থানার ওসি হাফিজ জানান, কারা বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে রাত সাড়ে ৮টার দিকে মধ্য বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগে। স্থানীয় দোকানি, পথচারী ও পুলিশ মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির বেশ কয়েকটি সিট পুড়ে যায়। বাড্ডা থানার ওসি হাবিবুর রহমান জানান, বাসটি একটি ওয়ার্কশপের সামনে দাঁড়ানো ছিল। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার বিপরীতে সামাদ সুপার মার্কেটের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ জানান, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। পুলিশের ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণে রিকশাচালক বিল্লাল আহত হন।

এর আগে শুক্রবার সন্ধ্যার পরও যাত্রাবাড়ী থানা ফটক ও চৌরাস্তাসহ ঢাকার বিভিন্ন স্থানে একাধিক হাতবোমা বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনার পর শনিবার সকাল থেকে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ ও এসআরবি বিভিন্ন এলাকায় ৩৪০টির বেশি তল্লাশিচৌকি বসিয়ে তল্লাশি চালালেও সন্ধ্যার পর নতুন করে এসব ঘটনা ঘটে।

ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত এবং এগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page