1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষঃ
১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক সিংড়ায় চৌগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর গণসংযোগ জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত কয়েকজন আইফোন ছিনিয়ে নিতে ১৩ বছরের অপ্রতিমকে পরিকল্পিতভাবে হত্যা: পুলিশ মেঘনায় নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ ভাত চুরির অভিযোগে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, মামলা আবারও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪ অপ্রতিম হত্যা: চারজন গ্রেপ্তার, মোবাইল উদ্ধার; দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

মেঘনায় নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ তিন স্কুলশিক্ষার্থীর মধ্যে যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। অপর শিক্ষার্থীর খোঁজে উদ্ধার অভিযান চলছে।

নিহত দুই ভাই হলো—সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মো. ফারুকের যমজ ছেলে আশিকিন (১৫) ও আরিফিন (১৫)। নিখোঁজ অপর শিক্ষার্থী আবিরের (১৪) এখনো সন্ধান পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডুবুরি দল ইতোমধ্যে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে। আরও একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে মেঘনা নদীর ভাটিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। চার বন্ধু স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সেখানে নদীতে গোসলে নামে।

গোসলের একপর্যায়ে তাদের সঙ্গে থাকা একজন পানি থেকে উঠে আসতে সক্ষম হলেও আশিকিন, আরিফিন ও আবির পানিতে তলিয়ে যায়।

তিনজনই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। যমজ দুই ভাই আশিকিন ও আরিফিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে আবিরকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page