1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন ডিসি পূর্বধলায় ৪০ বোতল ফেনসিডিল সহ আটক ১ গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক পূর্বাচলের সড়কজুড়ে অবৈধ অটো-সিএনজি স্ট্যান্ড ঢাকাসহ ২০ জেলায় মৃদু তাপপ্রবাহ, বৃষ্টিতে কমতে পারে তাপমাত্রা ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি সামনে এলো ৫ হাজার টাকা পাওনার বিরোধ শ্যামনগরে মরিয়মের মৃত্যুর বিচার ও গাজী নজরুলের ফাঁসির দাবিতে কুশপুত্তলিকা দাহ

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন, নিহত ৭

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম নিহতের সংখ্যা সাতজন বলে নিশ্চিত করেন।

ওসি জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর কারখানার ভেতরে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। এ সময় একটি কাবার ভেতর থেকে আরও পাঁচজনের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বিস্ফোরণের তীব্রতায় একটি সিলিন্ডার ছিটকে পাশের একটি কাপড়ের দোকানে গিয়ে পড়ে। এতে জয়নাব বেগম নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুলাল নামে আরও এক আহত ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পরও কারখানার ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহতদের পরিচয় এবং বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page