1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন ডিসি পূর্বধলায় ৪০ বোতল ফেনসিডিল সহ আটক ১ গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক পূর্বাচলের সড়কজুড়ে অবৈধ অটো-সিএনজি স্ট্যান্ড ঢাকাসহ ২০ জেলায় মৃদু তাপপ্রবাহ, বৃষ্টিতে কমতে পারে তাপমাত্রা ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি সামনে এলো ৫ হাজার টাকা পাওনার বিরোধ শ্যামনগরে মরিয়মের মৃত্যুর বিচার ও গাজী নজরুলের ফাঁসির দাবিতে কুশপুত্তলিকা দাহ

গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পেশাগত দক্ষতা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ অর্জন করেছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ।

আইনশৃঙ্খলা রক্ষা, চাঞ্চল্যকর ও আলোচিত মামলাসমূহের দ্রুত রহস্য উদঘাটনসহ সার্বিক জনসেবায় অনন্য ভূমিকার জন্য তাঁকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়।

দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, সুদৃঢ় নেতৃত্ব এবং দায়িত্বশীলতার এই স্বীকৃতিকে জেলা পুলিশের প্রতিটি সদস্যের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয় বলে উল্লেখ করেছে গোপালগঞ্জ জেলা পুলিশ। এক অভিনন্দন বার্তায় তারা জানায়, পুলিশ সুপারের এই সাফল্য কর্মকর্তা ও কনস্টেবলদের পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি উদ্যমী, নিষ্ঠাবান ও জনবান্ধব হতে অনুপ্রাণিত করবে।

জেলা পুলিশের সকল স্তরের সদস্য ও সর্বসাধারণ এবং এই প্রতিবেদক এর পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page